রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবশেষে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৮:৩৩ পিএম

অবশেষে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

বিপিএল নিলামের প্রথম ধাপে অবিক্রীত থাকার পর অবশেষে দল পেলেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ।অলরাউন্ডার মাহমুদ উল্লাহকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

অন্যদিকে, উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দুজনকেই তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দুটি।

মুশফিক-মাহমুদ উল্লাহর মতোই দল পেয়েছেন বাঁহাতি ব্যাটার মমিনুল হকও। তাকে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় নিয়েছে সিলেট টাইটানস।

প্রথমবার এই তিন অভিজ্ঞ ক্রিকেটারকেই নিলামে তোলা হলেও তাদের নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলের কমপক্ষে ১৪ জন দেশি ক্রিকেটার রাখার শর্ত পূরণের সময় দ্বিতীয়বার নিলামে নাম ওঠে মুশফিক, মাহমুদ উল্লাহ ও মমিনুলের। এই সময় অন্য দলগুলো বিড না করায় তাদের পায় দলগুলো।