সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল নিলাম শেষে ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১০:৩২ পিএম

বিপিএল নিলাম শেষে ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

আসন্ন বিপিএল ১২-এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। আজ রোববার অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম শেষে অভিজ্ঞতা, সামর্থ্য আর তারকা-মানের ওপর ভিত্তি করে দলগুলো সাজিয়েছে নিজেদের স্কোয়াড।

ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম—১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য।

নিলাম শেষে ছয় দলের সম্পূর্ণ স্কোয়াড এক নজরে নিচে তুলে ধরা হলো:

দল সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নিলাম থেকে নেওয়া খেলোয়াড় (মূল্যসহ)
রংপুর রাইডার্স নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), নাহিত রানা (৫৬ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), এমিলো গে ($১০ হাজার), মোহাম্মদ আখলাক ($১০ হাজার)
ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), দাসুন শানাকা ($৫৫ হাজার), জুবাইরউল্লাহ আকবর ($২০ হাজার)
সিলেট টাইটানস নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির পারভেজ হোসেন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), মমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস ($৩৫ হাজার), অ্যারন জোন্স ($২০ হাজার)
রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ তানজিম হাসান (৬৮ লাখ), ইয়াসির আলি (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), দুশান হেমান্থ ($২৫ হাজার), জাহান্দাদ খান ($২০ হাজার)
চট্টগ্রাম রয়্যালস মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ মোহাম্মদ নাঈম (১ কোটি ১০ লাখ), শরীফুল ইসলাম (৪৪ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), নিরোশান ডিকভেলা ($৩৫ হাজার), অ্যাঞ্জেলো পেরেরা ($২০ হাজার)
নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), ইহসানউল্লাহ ($২৮ হাজার), হায়দার আলি ($২৫ হাজার)

বিপিএল ১২ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে কোন দল সেরা সমন্বয় গড়বে—তা দেখার।