ডিসেম্বর ২, ২০২৫, ১০:৩৭ এএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি অকশনের জন্য নাম লেখিয়েছেন ১৩৫৫ জন ক্রিকেটার। আয়োজক কর্তৃপক্ষ প্রকাশিত সেই তালিকায় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের নামও রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে এই আইপিএলের মিনি অকশন অনুষ্ঠিত হবে।সাকিব আল হাসান: সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি।
মুস্তাফিজুর রহমান: দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানের নাম রয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।
এবারের নিলামে বিশ্বের ১৪টি দেশের ক্রিকেটাররা নাম লেখিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, জশ ইংলিস, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানাও রয়েছেন।সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লেখিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন