ডিসেম্বর ২, ২০২৫, ১২:০১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে সোমবার (০১ ডিসেম্বর) এলপিএলের শুরু ও শেষের দিন জানিয়ে দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের ৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এলপিএলের ষষ্ঠ আসর। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার কারণে। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।
শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত ও বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় এ বছর লিগটি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টটির সহ-আয়োজক হওয়ার কারণে যে তিন ভেন্যুতে ম্যাচ হবে তার সংস্কারও শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন