সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:৫০ পিএম

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল, তার অবসান ঘটল আজ। আয়ারল্যান্ড সিরিজের আগে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।তিনি বলেন:এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।"

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সালাহউদ্দীনের চুক্তি রয়েছে। ফোনে যোগাযোগ করা হলেও এই বিষয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি।

আয়ারল্যান্ড সিরিজের আগে অস্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। নাজমূল আবেদীনের কথায় পরিষ্কার, আশরাফুলও দীর্ঘ সময়ের জন্যই দলের অংশ থাকছেন।উত্তরে নাজমূল বলেন, "এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।

অর্থাৎ, দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান চলতি চক্রেই ব্যাটিং বিভাগ সামলাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টে এমন স্থিতিশীলতা বাংলাদেশের প্রস্তুতির জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা।