সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:০৫ পিএম

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের

৯০ দশকের পর বাংলাদেশের ফুটবলে এখন নতুন জোয়ার চলছে। হামজা চৌধুরী-শমিত শোমরাদের মতো খেলোয়াড়রা আসায় শুধু উন্মাদনাই নয়, দারুণ আয়ও হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

আজ বাফুফের নির্বাহী সভা শেষে সাংবাদিকদের এই আয়ের পরিমাণ জানিয়েছেন বাফুফের মিডিয়া বিভাগের প্রধান আমিরুল ইসলাম বাবু। স্পনসর, টিকিটসহ সবমিলিয়ে বাফুফের ৪ কোটি টাকার বেশি আয় হয়েছে।

সভা শেষে আমিরুল ইসলাম বাবু জানান, তিনটি ম্যাচের টিকিটসহ বিভিন্ন খাত থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। এর মধ্যে কোন ম্যাচে কত আয় হয়েছে, তার পরিসংখ্যান নিম্নরূপ:

ম্যাচের নাম আয়ের পরিমাণ (কোটি টাকায়)
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ১ কোটি ১৫ লাখ টাকা
বাংলাদেশ-হংকং ম্যাচ ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা
বাংলাদেশ-ভারত ম্যাচ ১ কোটি ৮৮ লাখ টাকা

আমিরুল ইসলাম বাবু আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাফুফেকে ৮টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বাফুফে সিলেট জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায়।এ জন্য বাফুফে দ্রুতই সিলেট স্টেডিয়ামকে প্রস্তুত করতে ফিফার কাছে সহযোগিতা চাইবে বলে জানান তিনি।