সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে কখন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০১:৫৮ পিএম

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে কখন

আসন্ন ফিফা বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে রয়েছে, তা আগেই জানিয়েছিল সংস্থাটি। বাকি ছিল শুধু ম্যাচসূচি প্রকাশ। অবশেষে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেটিও প্রকাশ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সহ ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।

এই ঘোষণার মধ্য দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মিশন শুরু হওয়ার সময় জানা গেল।আন্তর্জাতিক খেলাধুলার এই মহাযজ্ঞে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৪ জুন, বাংলাদেশ সময় ভোর ৪টায়।

এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের বিশ্বকাপ সেমিফাইনালিস্ট মরক্কো। নিজেদের দ্বিতীয় ম্যাচে সেলেসাওদের প্রতপিক্ষ হাইতি।

বোস্টনে ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যা ২৫ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে।ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। যদিও কনমেবল বাছাইপর্বে দলটির পারফরম্যান্স খুব একটা দাপুটে ছিল না, তবুও বিশ্বকাপে চমকে দেওয়ার মতো কিছু করে দেখাতে প্রস্তুত ব্রাজিলের ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসূচি (বাংলাদেশ সময়)

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৪ জুন ব্রাজিল বনাম মরক্কো নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম ভোর ৪টা
২০ জুন ব্রাজিল বনাম হাইতি বোস্টন ভোর ৪টা
২৫ জুন স্কটল্যান্ড বনাম ব্রাজিল মায়ামি ভোর ৪টা