ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৫৮ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মিনি অকশনের ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে হুট করেই ৯ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। বাছাইকৃত ৩৫৯ জনের তালিকা থেকে শেষ মুহূর্তে এই বাদ পড়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে এই মিনি অকশন বা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মূলত হাজারেরও বেশি ক্রিকেটার আইপিএলের জন্য নিবন্ধন করেছিলেন, সেখান থেকে ৩৫০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
পরে আরও ৯ ক্রিকেটারকে যুক্ত করে তালিকা ৩৫৯-এ উন্নীত করা হয়েছিল। সেই তালিকায় অন্তর্ভুক্ত নতুন এই ৯ জন ক্রিকেটারকেই শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া ক্রিকেটাররা হলেন:
| দেশ | ক্রিকেটারের নাম |
| ভারত | মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা, ও বিরাাট সিং। |
| বিদেশি | বীরান্দিপ সিং (মালয়েশিয়া), ইথান বশ (দক্ষিণ আফ্রিকা), ও ক্রিস গ্রিন (অস্ট্রেলিয়া)। |
সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন তাদের প্রথমে সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কেনই বা আবার নিলামের ঠিক আগ মুহূর্তে তাদের বাদ দেওয়া হলো, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন