ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:২৭ এএম
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সবশেষ আসরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ালেও, আসন্ন আইপিএলের মিনি নিলামে তারকা এই ক্রিকেটারের নাম রয়েছে।
আজ, ১৬ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম।২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। একই পরিমাণ ভিত্তিমূল্যে আরও ৩৯ জন ক্রিকেটার রয়েছেন।
তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিলামে মুস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।মুস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছে বাংলাদেশের তাসকিন আহমেদ।
রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা-এর।আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। ধারণা করা হচ্ছে, এই দল দুটি নিলাম থেকে মুস্তাফিজকে দলে ভেড়ানোর চেষ্টা করবে:১. চেন্নাই সুপার কিংস ২. দিল্লি ক্যাপিটালস।
উল্লেখ্য, চেন্নাই এবং দিল্লি—দুই দলের হয়েই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। তিনি ২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন