বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১১:৩৬ এএম

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

মরক্কো ফুটবল দল

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলা সেই স্মরণীয় দলের অনেক পরিচিত মুখকে রেখেই এই দল সাজানো হয়েছে। কোচ মোহামেদ ওয়াহবির ঘোষিত এই নতুন স্কোয়াডে আগের বিশ্বকাপের ইতিহাস গড়া ৯ তারকা খেলোয়াড় জায়গা ধরে রেখেছেন।

অভিজ্ঞতা ও নতুন প্রতিভার সমন্বয়ে দল গড়ার চেষ্টা করেছে মরক্কো।ঘোষিত দলে বিশ্বস্ত গোলরক্ষক ইয়াসিন বুনো, ডিফেন্ডার নায়েফ আগের্ড, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং অধিনায়ক আশরাফ হাকিমিদের মতো বড় তারকারা রয়েছেন। 

স্কোয়াড ঘোষণার পর কোচ ওয়াহবি জানান, মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সকে দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অতীত সাফল্য ধরে রাখার পাশাপাশি নতুন চ্যালেঞ্জের জন্য দল প্রস্তুত বলে মনে করেন তিনি। 

মধ্যমাঠে সোফিয়ান আমরাবাতের সঙ্গে আছেন আজাদ্দিন উনাহি ও বিলাল এল খানোস এবং আক্রমণভাগে ব্রাহিম দিয়াজ ও সুফিয়ান রাহিমিদের ওপর প্রধান ভরসা রাখা হচ্ছে।দলে অভিজ্ঞদের পাশাপাশি নতুন কয়েকজন তরুণ ফুটবলারকেও যুক্ত করা হয়েছে।