জুন ৫, ২০২৬, ০৭:২৮ পিএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা তৃতীয়বারের মতো উঠেছে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী হিসেবে মারিয়া মান্দা থাকলেও এবার অধিনায়ক হিসেবে প্রথমবার ফাইনালে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার।অধিনায়ক মারিয়া মান্দা আত্মবিশ্বাসী।
সংবাদ সম্মেলনে মারিয়া জানিয়েছেন, দলের সব খেলোয়াড় এখন পুরোপুরি ফিট। সেমিফাইনালে নেপালের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পাওয়ায় দলের মনোবল অনেক বেড়েছে। ভারতের বিপক্ষে কোনো বাড়তি চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলা উপহার দিতে চান তারা।
টানা তৃতীয়বার ফাইনালে ওঠা দলের জন্য বড় অর্জন বলে মনে করছেন তিনি।গ্যালারির দর্শক বা বাইরের চাপ নিয়ে তারা চিন্তিত নন।নেপালে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, প্রচুর দর্শকের চাপে খেলার অভিজ্ঞতা তাদের আছে এবং সেই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতাও আছে।
ভারত শক্তিশালী দল হলেও মাঠে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার জন্য দল পুরোপুরি প্রস্তুত। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো মানসিক শক্তি তাদের রয়েছে।দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্যে সব খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটুকু দেবেন বলে আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন