জুন ১৩, ২০২৬, ১২:০৪ এএম
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো গ্ল্যামার ও জৌলুস এবার মেক্সিকো বা যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে সহ-আয়োজক দেশ কানাডার মাটিতেও অত্যন্ত বর্ণিলভাবে ছড়িয়ে পড়েছে। স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক এই সাংস্কৃতিক মহোৎসবে বৈশ্বিক দর্শকদের মূল আকর্ষণদের অন্যতম ছিলেন বিশ্বখ্যাত পারফর্মার নোরা ফাতেহি, যাঁর চোখ ধাঁধানো নৃত্যশৈলী পুরো স্টেডিয়ামকে মুহূর্তেই মাতিয়ে তোলে।বিশ্বকাপের এই বিশেষ সাংস্কৃতিক পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী।অনন্য এই সংগীত আয়োজনে নোরা ফাতেহি মঞ্চে তাঁর একদম নতুন একটি ওরিজিনাল গান পরিবেশন করেন।
মেগা মঞ্চে পারফরম্যান্সের সময় তাঁর সাথে সহ-শিল্পী হিসেবে আরও অংশ নেন ফরাসি প্রখ্যাত পপ তারকা ভেজিড্রিম এবং কৃতি বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন ভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীর যৌথ ও ফিউশনধর্মী পরিবেশনাটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন মেগা অনুষ্ঠানেও নিজের অনন্য মঞ্চনৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।
নোরার পাশাপাশি টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে পারফর্ম করেন বিশ্বখ্যাত মেগা তারকা অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না এবং মাইকেল বুবলে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি টেলিভিশনে ‘ইউনাইট৮ স্পোর্টস’ এবং ডিজিটাল মাধ্যমে ‘জি৫’ প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল আসরকে ঘিরে দক্ষিণ এশিয়ার দর্শকদের মাঝে নোরা ও সঞ্জয়ের যৌথ পারফরম্যান্স এক নতুন উন্মাদনা যোগ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন