রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জার্মানির গোল শোধ করে ইতিহাসে কুরাসাও

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১১:৩৪ পিএম

জার্মানির গোল শোধ করে ইতিহাসে কুরাসাও

ফুটবল বিশ্বকাপে এক নতুন ইতিহাস সৃষ্টি করে শক্তিশালী জার্মানির বিপক্ষে গোল শোধ করেছে ক্ষুদ্র দ্বীপদেশ কুরাসাও। ম্যাচের বয়স যখন মাত্র ২১ মিনিট, তখন জার্মানির রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত এক গোলের মাধ্যমে ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে আনে তারা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো খেলতে আসা দলটির এমন পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছে। 

ম্যাচের শুরুতেই গোল হজম করার পর এভাবে ঘুরে দাঁড়ানো কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে এক বড় মাইলফলক।জনসংখ্যার হিসাবে ওয়ানডের পর ফুটবল বিশ্বকাপের ইতিহাসেও কুরাসাও-ই সবচেয়ে ছোট দেশ।এই ঐতিহাসিক গোলটি করেন কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া। ডি-বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া জোরালো বাঁ পায়ের শটটি ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হন অভিজ্ঞ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। 

দেড় লাখের একটু বেশি জনসংখ্যার এই দেশটির জন্য এটিই বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল, যা গ্যালারিতে এক অভূতপূর্ব নীল ঢেউয়ের গর্জনের সৃষ্টি করেছে। এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটে জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে গিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা কুরাসাও যে বিশ্বমঞ্চেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, এই গোলের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।