জুলাই ৩, ২০২৬, ০৯:৪৮ এএম
টরন্টো স্টেডিয়ামে নকআউট পর্বের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জয় নিশ্চিত ছিল না কারোরই। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে যোগ করা সময়ে একের পর এক নাটকের জন্ম দিয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল। গনসালো রামোসের শেষ মুহূর্তের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
ম্যাচটি ছিল চরম উত্তেজনাকর।ম্যাচের ৫৩ মিনিটে ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল থেকে অভিজ্ঞ উইঙ্গার ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। এরপর ৬০ মিনিটে রোনালদোর গোল বাতিল হয় অফসাইডের কারণে।৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট পর্বে নিজের দীর্ঘদিনের গোলখরাও কাটান তিনি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিয়াওয়ের ক্রসে রামোস গোল করলে পর্তুগাল এগিয়ে যায়। ম্যাচের শেষ দিকে ক্রোয়েশিয়া বল জালে পাঠিয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছিল, তবে ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। পর্তুগালের জয়ের পথে আর কোনো বাধা থাকেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন