অক্টোবর ৭, ২০২৬, ১২:১২ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যামেরন গ্রিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের কারণে ডারবানে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশের একটি ফুলটস বল সরাসরি তাঁর তলপেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পুনরায় ব্যাটিংয়ে ফেরেন গ্রিন। মাঠে ফিরেই পরের বলে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
কিন্তু তাঁর মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল। এর পরের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। সেই সময় থেকেই তাঁর টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ডারবানে প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না গ্রিন।
এদিকে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিসও। আঙুলের চোটে তিনি দলের বাইরে রয়েছেন। তাঁর বিকল্প হিসেবে এরই মধ্যে টেস্ট স্কোয়াডে নিক ম্যাডিসন ও স্যাম হার্পারকে ডেকেছে অস্ট্রেলিয়া।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন