সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যালন ডি’অর ঘোষণা আজ, বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৫ এএম

ব্যালন ডি’অর ঘোষণা আজ, বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

ছবি - সংগৃহীত

ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের বিজয়ীর নাম আজ ঘোষণা করা হবে। প্যারিসের থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম আসরের অনুষ্ঠানে সেরা পুরুষ ও নারী ফুটবলারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে।

এই বছর ব্যালন ডি’অর জয়ের জন্য ৩২ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, পিএসজিকে ট্রেবল জেতানো এবং চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হওয়া উসমান দেম্বেলে এই পুরস্কার জয়ের দৌড়ে শীর্ষ ফেভারিট।

এছাড়াও আলোচনায় আছে বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। গোল ও অ্যাসিস্টের মাধ্যমে তিনি ভক্তদের প্রিয়পাত্র হয়ে উঠেছেন।

মনোনীত ৩২ ফুটবলারের তালিকা

এখানে ব্যালন ডি’অর ২০২৫-এর পুরুষ ফুটবলারদের পুরো তালিকা দেওয়া হলো:

  • জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)

  • উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই)

  • জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই)

  • দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই)

  • ডেনজেল ডুমফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান)

  • সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড)

  • ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল)

  • আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)

  • আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই)

  • হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

  • খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি)

  • রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা)

  • আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল)

  • লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান)

  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)

  • স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি)

  • নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)

  • জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)

  • মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ)

  • কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)

  • পেদ্রি (স্পেন, বার্সেলোনা)

  • রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)

  • ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)

  • ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি)

  • মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল)

  • ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)

  • ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)

  • ভিতিনহা (পর্তুগাল, পিএসজি)

  • ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল)

  • লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ব্যালন ডি’অর মনোনয়নের তালিকায় নেই। ব্যালন ডি’অর ইতিহাসে মেসি সর্বোচ্চ ৮ বার এবং রোনালদো ৫ বার এই পুরস্কার জিতেছেন। তাদের অনুপস্থিতিতে এবারের আসরে নতুন তারকাদের মধ্য থেকে বিজয়ী হবেন।