বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

লিটন না খেললে অধিনায়ক কে? মিলল উত্তর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:৫০ পিএম

লিটন না খেললে অধিনায়ক কে? মিলল উত্তর

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। চোটের কারণে তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে বিকল্প অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।

জানা গেছে, ভারত ম্যাচের দুদিন আগে অনুশীলনের সময় লিটন দাস কোমরে ব্যথা পান। চিকিৎসকের পরামর্শে তিনি অনুশীলন ছেড়ে চলে যান। যদিও তখন বিসিবি জানিয়েছিল, চোট গুরুতর নয়।

তবে এখন পর্যন্ত লিটন সামান্য ব্যথা অনুভব করছেন। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে আরেকটি ম্যাচ থাকায় টিম ম্যানেজমেন্ট লিটনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।

যদি লিটন খেলতে না পারেন, তাহলে জাকের আলী অনিক দলকে নেতৃত্ব দেবেন এবং তার পরিবর্তে একাদশে ইমনের খেলার সম্ভাবনা রয়েছে। ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করা হবে।