সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১১:২৭ এএম

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ছবি - সংগৃহীত

আসন্ন ভারত সফরের জন্য শক্তিশালী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন তারকা পেসার মিচেল স্টার্ক। তবে ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার মারনাস লাবুশেন।

মিচেল মার্শের নেতৃত্বে ঘোষিত ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটার ম্যাট রেনশর। লাবুশেনের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে; তিনি তার সর্বশেষ দশটি ওয়ানডে ইনিংসে অর্ধশতকের দেখা পাননি। ১৯ অক্টোবর পার্থে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজের পর পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্যও দল ঘোষণা করা হয়েছে, যেখানে ইনজুরির কারণে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার নাথান এলিস।

অজি বোর্ড জানিয়েছে, উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না, কারণ তিনি অ্যাশেজের প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ডের ম্যাচে অংশ নেবেন।মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, হ্যাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথان এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট।