সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:১১ এএম

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

ছবি- সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালানের দুটি বিতর্কিত সিদ্ধান্ত, যা বাংলাদেশের জয়ের স্বপ্নকে শুরুতেই বাধাগ্রস্ত করে।

বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক হিদার নাইটকে দু-দুবার জীবন দেন টিভি আম্পায়ার। প্রথমে শূন্য রানে এবং পরে ১৩ রানে নাইটের দুটি স্পষ্ট ক্যাচ মাঠের আম্পায়ার আউট দিলেও, টিভি আম্পায়ার 'অস্পষ্ট দৃশ্য' এবং 'বলের নিচে ফিল্ডারের আঙুল থাকা নিয়ে নিশ্চিত না হওয়া'র যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত বদলে দেন। সেই জীবন পাওয়া নাইটই শেষ পর্যন্ত ১১১ বলে ৭৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হন। আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষে নাইট নিজেই স্বীকার করেছেন যে, তিনি ভেবেছিলেন তিনি আউট হয়ে গিয়েছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। শেষদিকে মাত্র ২৭ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন রাবেয়া খান। বোলাররাও শুরুতে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডকে চাপে ফেলেছিলেন। কিন্তু আম্পায়ারের সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।