এশিয়ান গেমস হকিতে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ
এশিয়ান গেমসের পুরুষ হকিতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।শনিবারের এই জয়ে টুর্নামেন্টে নিজেদের ঘুরে দাঁড়ানোর ধারা বজায় রাখল লাল-সবুজের দল। ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই ইন্দোনেশিয়ার ফাতুর মোছামাদ লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও নিজেদের