সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০১:২৪ পিএম

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।আগামী পাঁচ দিনের জন্য দেশের আবহাওয়ার পূর্বাভাস নিম্নরূপ:

তারিখ দিনের আবহাওয়া তাপমাত্রার পরিবর্তন
২৫ নভেম্বর (মঙ্গলবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৬ নভেম্বর (বুধবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।
২৮ নভেম্বর (শুক্রবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৯ নভেম্বর (শনিবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামগ্রিকভাবে আগামী ৫ দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে।