বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৪৫ পিএম

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

এবারের শীত মৌসুমে দেশের মানুষ শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডার মুখোমুখি হতে যাচ্ছেন। আবহাওয়া দপ্তরের তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এবারের শীতে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ অবস্থায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার মোট ৩ থেকে ৮টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে। তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে।

যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘনকুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে যেতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের ফলে সারাদেশে শীতের তীব্রতা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে।