শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে নতুন খবর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৯:৫৭ এএম

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে নতুন খবর

ছবি - সংগৃহীত

দেশের প্রতিটি বিভাগের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, যা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। এ ছাড়া একই সময়ে নারায়ণগঞ্জ ও সিলেটে ৩৩ মিলিমিটার, ঢাকায় ২৭ মিলিমিটার এবং নোয়াখালীর মাইজদীকোর্ট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।