রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১১:৩৬ পিএম

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

ঈদুল আজহার দিনসহ আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবারের তথ্যানুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পাশাপাশি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।বুধবার বৃষ্টিপাতের প্রবণতা কিছু অঞ্চলে অপরিবর্তিত থাকবে।

তবে বৃহস্পতিবার ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।ঈদের দিনে বৃষ্টিতে জনজীবনে কিছুটা ভোগান্তি হতে পারে।