শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ভারী বর্ষণ ও বন্যার আশঙ্কায় উত্তরাঞ্চল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:১৮ এএম

ভারী বর্ষণ ও বন্যার আশঙ্কায় উত্তরাঞ্চল

Ai - ছবি

দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটির তথ্যমতে, রংপুরের পাশাপাশি সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার বার্তায় আরও জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদে থাকার জন্য জনসাধারণের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে অনেক স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।