নভেম্বর ১২, ২০২৫, ০৯:০২ পিএম
রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত এক কর্মশালায় উঠে এসেছে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি খাতের বর্তমান চিত্র ও অমিত সম্ভাবনার কথা, যেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন সঠিক নীতি সহায়তা পেলে ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ৬ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম অনুষ্ঠানে উল্লেখ করেন যে, ভিয়েতনাম যেখানে কৃষি পণ্য রপ্তানি করে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করছে|
সেখানে বাংলাদেশের আয় এখনো মাত্র ১ বিলিয়ন ডলারের কোঠায় সীমাবদ্ধ। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল এবং জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ আহমেদ|
মানসম্মত পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে উচ্চ সুদের হারের বিষয়টি তুলে ধরেন; তাদের মতে, চীন, ভিয়েতনাম ও ভারতের উদ্যোক্তারা যেখানে ৩ থেকে ৪ শতাংশ সুদে ঋণ পান|
সেখানে বাংলাদেশের উদ্যোক্তাদের অনেক বেশি সুদে ঋণ নিতে হয় যা বাণিজ্যের বিকাশে বড় বাধা। তবে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং সরকারি নীতি সহায়তা বাড়ানো গেলে আগামী কয়েক বছরের মধ্যে এই বিশাল ব্যবধান কমিয়ে দেশের রপ্তানি আয়ে কৃষি খাত বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন