নভেম্বর ১৭, ২০২৫, ০৮:০৬ পিএম
জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে জেলার কৃষকদের মাঝে সরিষা ফসলের প্রদর্শনীর জন্য বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এই উপকরণ বিতরণ অনুষ্ঠানটি সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আজ দুপুরে অনুষ্ঠিত হয়|
এবং সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের মোট ১৫০ জন কৃষককে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষাবাদের জন্য প্রয়োজনীয় সাত প্রকারের উপকরণ বিনামূল্যে গ্রহণ করেন, যার মধ্যে ছিল ১ কেজি করে সরিষার বীজ|
৩৫ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ২০ কেজি জিপসাম, দেড় কেজি বোরন সার এবং ১ কেজি জিঙ্ক সার।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার সহ পনেরোটি ইউনিয়নের কৃষকবৃন্দ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক জানান যে, এই রাজস্ব খাতের অর্থায়নে মোট ৯০টি সরিষা প্রদর্শনী প্লটের কৃষকদের মাঝে মালামাল বিতরণ করা হয়েছে এবং এর মাধ্যমে জামালপুরের সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কৃষকরা যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। কৃষকরা এই উপকরণগুলো হাতে পেয়ে অতি দ্রুতই মাঠে সরিষা আবাদ শুরু করবেন এবং এই প্রদর্শনী প্লটের মাধ্যমে তারা সরিষার বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সক্ষম হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন