মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ঐতিহ্যবাহী "শিটি মরিচ" চাষ করে নতুন স্বপ্ন বুনছেন কৃষকরা

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৩৩ এএম

ঐতিহ্যবাহী

রসনা বিলাস তরিতরকারীর স্বাদ বাড়াতে অপরিহার্য একটি উপাদান হলো "মরিচ"। বিভিন্ন জাতের মরিচ থাকলেও দিনাজপুরের বিরল উপজেলার শিটি মরিচের সুনাম দেশজুড়ে। বিরলের শিটি মরিচ নামেই পরিচিত এই জাতের মরিচ চাষ করে ভাগ্য ফিরছে উপজেলার কয়েক শতাধিক কৃষকের।

গুণ ও মান বেশ ভালো হওয়ায় প্রায় দেড়শ বছরের পুরনো এই মরিচ চাষ করে এখনও কৃষকরা বুনছেন নতুন স্বপ্ন।এই মরিচ "বিরলের শিটি মরিচ" নামেই পরিচিত। শুধু দেখতেই সুন্দর নয়, এর ঝালের খ্যাতিও রয়েছে।

ঝাল সমৃদ্ধ এই শিটি মরিচ দেখতে চিকন ও লম্বা ধরনের। স্বাদ, রং ও সৌন্দর্য্যে দেশের যেকোনো মরিচের মধ্যে এটি অনন্য।

প্রায় দেড়’শ বছর ধরে বিরল উপজেলার সর্বত্র শিটি মরিচের আবাদ হলেও অন্যান্য ফসলের তুলনায় এই মরিচ আবাদ করে বেশ লাভবান হওয়ায় কৃষকরা বংশ পরম্পরায় এই চাষ ধরে রেখেছেন। বর্তমানে মরিচ ক্ষেতে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা।বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুমান আক্তার জানান, বিরল উপজেলার এই মরিচের সুনাম দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকেই ছড়িয়ে পড়েছে।

কৃষি বিভাগ তাই কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করছে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।কৃষি কর্মকর্তা আশা করছেন, এই উপজেলায় এখন পর্যন্ত ৬৫ হেক্টর জমিতে এই শিটি মরিচের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শুকনা অবস্থায় ৩ মেট্রিক টনেরও বেশি।