রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৬, ১২:১৬ এএম

আটোয়ারীতে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়ন প্রকল্পের দিনাজপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো. আরিফ আফজাল। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় খামারবাড়ির উপ-পরিচালক মো. আব্দুল মতিন। প্রজেক্টরের মাধ্যমে কারিগরি সেশন উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।