সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাটোরের ধানক্ষেতে জীবন্ত জাতীয় পতাকা, উদ্যোক্তা ইমরানের শিল্পকর্ম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৩৩ পিএম

নাটোরের ধানক্ষেতে জীবন্ত জাতীয় পতাকা, উদ্যোক্তা ইমরানের শিল্পকর্ম

নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন তার ধান ক্ষেতে জাতীয় পতাকার আদলে এক দৃষ্টিনন্দন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন।

প্রায় ৪৫ শতক জমির ওপর তৈরি এই জীবন্ত পতাকায় সবুজ অংশটি ফুটিয়ে তুলতে তিনি পাকিস্তানি লাল বাসমতি ধান এবং মাঝের লাল বৃত্তের জন্য উচ্চ ফলনশীল বেগুনি রঙের ধান বা পার্পল রাইস রোপণ করেছেন।

ইমরান হোসেন জানান, তিনি কৃষিতে ভিন্ন চিন্তাধারা নিয়ে কাজ করতে চান এবং বাংলাদেশে যেসব ফসল অন্য দেশ থেকে আমদানি করতে হয়, সেগুলো দেশেই ফলানোর চেষ্টা করছেন।

তার এই অভিনব শিল্পকর্ম দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এবং অনেকে অনলাইনে দেখেও অনুপ্রাণিত হচ্ছেন। দর্শনার্থীরা মনে করছেন, এই কাজের মাধ্যমে ইমরান হোসেনের ধানের প্রতি ভালোবাসা ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারাও এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার জন্য এ ধরনের উদ্যোক্তা প্রয়োজন, যারা innovative কাজের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসাও প্রদর্শন করছেন।