রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাবির কৃষি অনুষদে ধান কেটে জমজমাট নবান্ন উৎসবের বর্ণাঢ্য সূচনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৮ পিএম

রাবির কৃষি অনুষদে ধান কেটে জমজমাট নবান্ন উৎসবের বর্ণাঢ্য সূচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি কৃষি দিবস উপলক্ষে ১৪৩২ বঙ্গাব্দের জমজমাট নবান্ন উৎসব ও কৃষি দিবসের বর্ণাঢ্য আয়োজন করা হয়। দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় সকাল দশটায় ধানকাটা উৎসবের মাধ্যমে|

 যেখানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সকলে অংশ নেন এবং গ্রামীণ সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন। কর্মসূচির মধ্যে ছিল ফ্ল্যাশ মব, গরুর গাড়িতে করে পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দ র‍্যালি এবং পিঠাপুলির আয়োজন|

 যেটিকে তারা পিঠা উৎসব হিসেবে আখ্যায়িত করেছেন। প্রথমে কৃষি অনুষদ চত্বরে একটি র‍্যালি হলেও, পরে এটিকে আনন্দ র‍্যালি হিসেবে ঘোষণা করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করানো হয় এবং কৃষি ভবনের সামনে এসে তা শেষ হয়।

এই উৎসবে শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণিল সাজে সেজে ওঠেন এবং তারা জানান যে মূলত বাংলার লোকজ ও গ্রামীণ সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।