বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইএসডিও’র ৫ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং সমাপ্ত

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২০, ২০২৫, ০৭:৪১ পিএম

ইএসডিও’র ৫ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং সমাপ্ত

ছবি-দিনাজপুর

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং আজ সমাপ্ত হয়েছে।

ইএসডিও-এর প্রধান কার্যালয়ের 'মেধা অনুশীলন কেন্দ্রে' এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা,

গ্রাহক সেবা নিশ্চিতকরণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মাঠপর্যায়ে দক্ষতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।