বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৬:২৪ পিএম

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

সিলেটে কোম্পানীগঞ্জে ছাত্র ও যুবসমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না।" তিনি বলেন, সীমান্তে হত্যা চলতে দেয়া যাবে না এবং দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবে না।

শনিবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

তিনি সমাবেশে উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, "এই ছাত্র যুব সমাবেশে কোন চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে।ভিপি সাদিক কায়েম সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবণাকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবে না।

বক্তব্যের শুরুতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন ভিপি সাদেক কায়েম।উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাও. ফয়জুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট- ৪ আসনে জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন।