সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪২ এএম

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকালে এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

সীমান্তরক্ষী এই বাহিনী জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এই ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েন করা এসব বিজিবি সদস্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন তারা।