সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র পেল ৬০ জন শীতার্ত মানুষ

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:১৬ পিএম

পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র পেল ৬০ জন শীতার্ত মানুষ

ছবি-দিনাজপুর টিভি

উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে পঞ্চগড়ের সদর উপজেলার দ্বারিকামারি ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬০ জন অসহায়।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক শীতার্ত মানুষজনের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণের সময় মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের আশ্বাস প্রদান করেন।

এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি শীতকালে বিভিন্ন মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনী বরাবরই অসহায় মানুষের পাশে থাকে।