ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:২১ পিএম
পঞ্চগড় জেলার তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা এবং তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহার বিষয়ক এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবেষণা সংস্থা ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ (রিইব) এই সভার আয়োজন করে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে. এম. মো. আব্দুল মতিন।
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম এবং আরটিআই গ্রুপ পঞ্চগড়ের সভাপতি সোহেল রানা।
স্বাগত বক্তব্যে রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান বলেন, “তৃণমূলের যুবসমাজ যাতে তথ্য অধিকার আইন ব্যবহার করে সরকারি সেবাসমূহ সহজে পেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই সচেতনতামূলক আয়োজন।আরটিআই গ্রুপের সদস্য মারিয়া আক্তারের সঞ্চালনায় সংলাপে অন্যদের মাঝে বক্তব্য রাখেন রিইব-এর জেলা সমন্বয়ক কায়ছার আলী এবং আরটিআই সদস্য সাজিদ আহমেদ রাব্বি।
সংলাপে অংশগ্রহণকারী যুবরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সুবিধার বিষয়ে সরাসরি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তথ্য অধিকার আইনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন