ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৩০ পিএম
পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় ব্র্যাক জেলা কার্যালয়ের হলরুমে ব্র্যাকের ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ প্রোগ্রামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস।
ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে ‘ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যান্ড গার্লস ফ্রেমওয়ার্ক’ নিয়ে বিস্তারিত উপস্থাপনা পেশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে কেবল আইন দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা।”সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন।
বক্তারা সমাজে সহিংসতা প্রতিরোধের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।ব্র্যাকের আর এম জেন্ডার মেইনস্ট্রিমিং মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আতিফ ইনতিশারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন