ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৭ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় শায়খে চরমোনাইয়ের সঙ্গে তাঁর প্রস্তাবক, সমর্থক এবং বাকেরগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী।
বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন