জানুয়ারি ১২, ২০২৬, ১২:২৪ পিএম
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় সাজু মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার বানিয়াগাঁও এলাকার ফিরোজ মিয়ার ছেলে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান অটোরিকশাটি হাফিজপুর গ্রাম থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস সেটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজু মিয়ার মৃত্যু হয়।ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-২২৯৬) জব্দ করেছে এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন