বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে রাজধানীর যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৪ এএম

আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে রাজধানীর যেসব এলাকায়

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি

রাজধানীর যাত্রাবাড়ী ও এর আশেপাশের এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হবে বলে সংস্থাটি জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহিদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) ও পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শুরু হবে। 

এই সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে সব শ্রেণির গ্রাহক (আবাসিক ও বাণিজ্যিক) গ্যাসের চাপ কম পেতে পারেন। 

পাইপলাইন প্রতিস্থাপনের এই কাজ দীর্ঘমেয়াদী গ্যাস সমস্যা সমাধানের একটি অংশ। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। দুপুর ২টার পর থেকে পুনরায় স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।