মে ১৮, ২০২৬, ১১:০৮ পিএম
রাজশাহীর বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।লাইন সচল রাখতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটা হবে।
এই কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন গ্রাহকরা এই সাময়িক সমস্যায় পড়বেন।মূলত বনগ্রাম ফিডারের আওতাধীন কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মোহনপুর আইসোলেটর থেকে শেষ পর্যন্ত এই এলাকাগুলো বিস্তৃত। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন