মে ২৫, ২০২৬, ০৫:১৯ পিএম
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, স্টার এক্সপ্রেসের একটি বাস অন্য বাসকে ওভারটেক করার সময় বিপরীতমুখী মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকারও নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোতে আঘাত করে। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।গুরুতর আহত ১৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেছে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে ছিল।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন