বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পিরোজপুরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:১৩ পিএম

পিরোজপুরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ৩

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ট্রাকগুলোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।পিরোজপুর সদর ফায়ার স্টেশনের কর্মীরা যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর আহত তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। 

ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে তাদের দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের মধ্যে ট্রাকের দুইজন চালক ও একজন হেলপার রয়েছেন।

সংঘর্ষের পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।উদ্ধার অভিযান শেষে সড়ক এখন পুরোপুরি যানজটমুক্ত।