মে ২৯, ২০২৬, ০৮:৩৩ পিএম
সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।উদ্ধারকারী দল আসার অপেক্ষায় রয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান যে বিকেলে লাউয়াছড়া বনে ট্রেনের বগিটি লাইনচ্যুত হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় বলেও রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

-20260529141039.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন