সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: প্রাণ গেল ৪ জনের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:১৮ পিএম

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: প্রাণ গেল ৪ জনের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দশজন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন।খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধার করা আহতদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।