শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

মাদক নির্মূলে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দিলেন সংসদ সদস্য মনিরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১২:১৩ এএম

মাদক নির্মূলে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দিলেন সংসদ সদস্য মনিরুল

কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার যদি দ্রুত নির্মূল করা না যায়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে এই হুশিয়ারি উচ্চারণ করেন।তিনি স্পষ্ট জানান যে, মাদক নির্মূলে ব্যর্থ হলে তিনি নিজে সরকারে থেকে পদত্যাগ করবেন।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে বলেন, জেলায় প্রতিনিয়ত মাদক সেবনের প্রবণতা এবং এই সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে মাঠপর্যায়ে প্রকৃত প্রতিরোধ কোথায় তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গত বুধবার রাতে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে মাদক ব্যবসা নিয়ে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। 

একপর্যায়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় প্রতিবাদী জনগণের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। সেই শান্তিপূর্ণ মানববন্ধনে হঠাৎ একদল সশ্লিষ্ট অপরাধী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে, যাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেমসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়।

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ এই হামলা ও গুলির ঘটনায় ব্যবহৃত ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে একটি বিশাল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কুমিল্লা মহানগর শাখা। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মা তাঁর সন্তানের উন্নত ও সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান এবং এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে, হামলার ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় স্থানীয় চিহ্নিত মাদক কারবারী সাব্বির ও অপুসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে শ্রাবণ নামের এক যুবককে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।