জুলাই ৭, ২০২৬, ০১:০২ এএম
অব্যাহত ভারী বর্ষণ ও সম্ভাব্য দুর্যোগের ঝুঁকিতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ সময় জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার রাতে জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটনকেন্দ্রসহ পাহাড়ি ট্রেইল, ঝরনা ও নদীপথে কোনো ধরনের পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন