জুলাই ২১, ২০২৬, ১২:২৮ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে ছড়ানো বিভ্রান্তির অবসান হয়েছে। ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা জেলা জামায়াত।অপপ্রচার রুখতে দলের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়েছে।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে এই সংসদ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে থাকে, যা তার মানহানির কারণ হয়ে দাঁড়ায়।
প্রাথমিকভাবে কিছু স্থানে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করা হলেও সেটি বাস্তব ফুটেজ। ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা এই ফুটেজটি কীভাবে জনসমক্ষে এলো তা নিয়ে এখন দলীয়ভাবে তদন্ত চলছে।ওই তরুণীর বয়স ১৮ বছর দুই মাস বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন, ভিডিওটি দলের নজরে এসেছে এবং সংসদ সদস্য নিজেই জানিয়েছেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। বেশ কিছুদিন আগেই পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে।
প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই ইসলামি শরিয়ত মোতাবেক তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির চেষ্টা করা হচ্ছে বলে দলের একাংশ মনে করছে। কারা এবং কীভাবে এই ভিডিও প্রকাশ করেছে, সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন