আগস্ট ১৫, ২০২৬, ১০:০০ এএম
চিকিৎসক সংকটসহ নানা কারণে এক বছর ধরে বন্ধ থাকা চাঁদপুরের শতবর্ষী ঐতিহাসিক ‘দুই টাকার দাতব্য চিকিৎসালয়’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নদীভাঙনকবলিত ও নিম্ন আয়ের মানুষের স্বল্পখরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার পৌর প্রশাসক এই তথ্য নিশ্চিত করেন।
১৯২০ সালে ব্রিটিশ আমলে পুরান বাজারের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। মাত্র দুই টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় এটি স্থানীয়দের কাছে ‘দুই টাকার হাসপাতাল’ নামে পরিচিত লাভ করে। কিন্তু গত বছর চিকিৎসক সংকটের অজুহাতে শতবর্ষী এই চিকিৎসাসেবা কেন্দ্রটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘ এক বছর চিকিৎসাকেন্দ্রটি বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছিল।সম্প্রতি চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরশাদ উদ্দিন পুরান বাজারের এই দাতব্য চিকিৎসালয়টি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি অস্থায়ী স্থাপনা তৈরি করে দ্রুত চিকিৎসাসেবা চালুর নির্দেশ দেন।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি নিলামে বিক্রি করে পরবর্তীতে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন তিনি। পুরান বাজারের পাঁচটি ওয়ার্ডের মানুষ এই কেন্দ্র থেকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা পাবেন বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন