আগস্ট ১৯, ২০২৬, ০৫:৪৯ পিএম
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের একটি দোতলা বাস ফ্লাইওভারে উঠতে গিয়ে যান্ত্রিক ও ঢালের মুখে কিছুটা বিপাকে পড়ে।আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নারী যাত্রীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে চালু হওয়া ব্যতিক্রমী এই বাস সেবাটি চালুর পর থেকেই বেশ আলোচনায় রয়েছে। তবে শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে চালক তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। এর ফলে সাময়িক সময়ের জন্য এলাকায় কৌতূহল ও সামান্য জটলার সৃষ্টি হয়।
কোনো ধরনের দীর্ঘ যানজট বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিকভাবে একজন পুরুষ চালকের সহায়তা নেওয়া হয়।তার সহযোগিতায় বাসটি নিরাপদে নির্ধারিত স্থান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেটি। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই বাস সার্ভিস চালুর পর থেকেই বিভিন্ন রুটে যাত্রী সাধারণের চলাচল ও পরিচালনা পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন